শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়গুলশানে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে সিটকে পড়ে পার্লারকর্মী নিহত

গুলশানে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে সিটকে পড়ে পার্লারকর্মী নিহত

রাজধানীর গুলশানের ২ নং গোল চক্করে পাঠাও বাইক থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারী নিহত হয়েছে। সে গুলশান এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

রবিবার(৬ এপ্রিল) দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় সোমবার(৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আব্দুল বক্করের মেয়ে। বর্তমানে বাড্ডার নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বোন নাদিয়া আক্তার জানান,আমার বোন ফারজানা আক্তার গুলশানের একটি বিউটি পার্লারে কাজ করতো। গতকাল রাতে সে একটি পাঠাও বাইকে করে বাসায় ফিরছিল। এ সময় তার ওড়নাটি অসাবধানতাবশত বাইকের চাকায় পেচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য