রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে আয়েশা খান মনি(৪৪) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে দেবর মাসুদ হাওলাদারের বিরুদ্ধে ।
রবিবার(৬ এপ্রিল) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের দেবরের স্ত্রী জেসমিন আক্তার জানান, আমার দেবর মাসুদ হাওলাদার গেন্ডারিয়া এলাকায় একটি সরকারি কলেজের টিচার। সকালের দিকে আমার বড় ভাসুরের স্ত্রী আয়েশা খান মনি বাসার সামনে থাকা অবস্থায় আমার আরেক দেবর মাসুদ হাওলাদার ভাবিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় ভাবি আর বেঁচে নেই। সে এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
নিহতের ছেলে মাহাদী হাসান শাফি হাওলাদার জানান, আমার চাচা সকালের দিকে বাসার সামনে আমার মা দাঁড়িয়ে থাকা অবস্থায় এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার মা আর বেছে নেই।তবে কি কারণে চাচা মাসুদ হাওলাদার তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।আমরা বর্তমানে মতিঝিল থানায় আছি পরে কথা বলব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানিয়েছি।নিহতের পরিবার মতিঝিল থানায় গেছেন।
এসসি//



