শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণে দগ্ধ ও আহত-৫

শাহবাগে গ্যাস বেলুনের দোকানে বিস্ফোরণে দগ্ধ ও আহত-৫

রাজধানীর শাহবাগ থানার ফজর আলী বেলুন হাউসে গ্যাস বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে।

শনিবার(৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।তারা হলেন-রিয়াজুল (৫৫),শাওন (২৫),ফয়েজ (৩০),শামীম (৪৫) ও কালু (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক।তিনি জানান, শাহবাগে একটি বেলুনের দোকানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ ও দুইজন আহত হয়ে হাসপাতালে জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে রিয়াজুলের শরীরের ১০ শতাংশ,শাওনের শরীরের ১৬ শতাংশ ও ফয়েজের শরীরের ১৪ শতাংশ হয়। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি দেয়া হয়েছে। অন্যদিকে শামীম ও কালু সামান্য আহত হওয়ায় চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছেন চিকিৎসক।

এর আগে শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য