রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।এ সময় তাদের কাছ থেকে চার বোতল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা ও একটি গ্যাসলাইট উদ্ধার করা হয়েছে।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইলিয়াছ মিয়া (৩৫), মো. হানিফ হাওলাদার (৩৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে রিয়াজ (৩০)। ইলিয়াছ মিয়ার বাবার নাম মো. হানিফ মিয়া, হানিফ হাওলাদারের বাবার নাম মৃত আব্দুস সাত্তার হাওলাদার এবং সাইফুল ইসলামের বাবার নাম মো. সোহরাব বিশ্বাস।
ঢাকা মহানগর গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো.শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানিয়েছে, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসসি//



