রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।‘
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালিদ মনসুর।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।’
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক ছিল।’
এসসি//



