আন্তর্জাতিককেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত ও কজ্বা করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ড্রোনটিকে ভূপাতিত করতে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে অগ্রসর বৈদ্যুতিক যুদ্ধাস্ত্র (অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম) ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।’

এক প্রতিবেদনে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ‘আজ (শনিবার) ভোরের দিকে কেশম দ্বীপের ওপর দিয়ে একটি মার্কিন এমকিউএম-১৭০ সিরিজের ড্রোন উড়তে দেখে সেটিকে লক্ষ্যবস্তু করে আইআরজিসি এবং সফল হয়।

এমকিউএম-১৭০ সিরিজের ড্রোনগুলো মূলত বিমান প্রতিরক্ষা আর্টিলারি প্রশিক্ষণ, গবেষণা, উন্নয়ন এবং পরীক্ষামূলক কার্যক্রমে ব্যবহার করে মার্কিন বাহিনী। এটি একটি টার্গেট ড্রোন বা সারোগেট ট্রেনিং প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।’

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইআরজিসি সদস্যরা এমন একটি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করতে সক্ষম হলো।

এর আগে বৃহস্পতিবার আইআরজিসি নৌবাহিনী দাবি করেছিল, ‘তারা হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে একটি ইলেকট্রনিক যুদ্ধ অভিযানের মাধ্যমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় অবতরণ করিয়েছে।

ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে, পারস্য উপসাগরীয় উপকূল এবং হরমুজ প্রণালী বরাবর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করার উদ্দেশ্যে ড্রোনটিকে মোতায়েন করা হয়েছিল।’

তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এই দাবিকে নাকচ করে দিয়েছেন।

গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম জানায় যে, আইআরজিসি হরমুজ প্রণালীর কাছে একটি এমকিউ-১ ড্রোনকে আটকে দিয়ে ধ্বংস করেছে।বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই এসব ঘটনা ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইরান পুরো অঞ্চলজুড়ে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।পরবর্তীতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় এবং জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও, হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যবস্থা ও সেখানে নৌচলাচল নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য