বিনোদনকফির বিল ভক্তের,সঙ্গ দেবেন জয়া আহসান

কফির বিল ভক্তের,সঙ্গ দেবেন জয়া আহসান

ভক্তদের সঙ্গে খুনসুটি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সামাজিকমাধ্যমে কফি পানের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন মজার এক শর্ত। কফির বিল দিতে হবে ভক্তকেই, আর সঙ্গ দেবেন জয়া নিজে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের সামাজিকমাধ্যমে কফি পানের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। সাদা পোশাকে ছবিগুলোতে বেশ স্বচ্ছন্দ ভঙ্গিতে দেখা যায় তাকে।

কোনো ছবিতে কফির কাপ ঠোঁটের কাছে তুলে ধরেছেন, আবার কোনো ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসছেন।তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। সেখানে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’অভিনেত্রীর এমন মজার আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও সাড়া দিয়েছেন।

অনেকেই মন্তব্যের ঘরে জানিয়েছেন, কফির বিল দিতে তাঁদের আপত্তি নেই। কেউ কেউ আবার জয়ার সঙ্গে এক কাপ কফি খেয়ে আড্ডা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সব মিলিয়ে পোস্টটি ঘিরে সামাজিকমাধ্যমে তৈরি হয়েছে বেশ কৌতূহল ও রসিকতা।

পর্দার বাইরেও সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন জয়া। নতুন কাজের খবর কিংবা ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের পাশাপাশি মাঝেমধ্যে এমন মজার পোস্ট দিয়েও আলোচনায় আসেন তিনি। এবার কফির বিল ভক্তের আর সঙ্গ নিজের, এমন প্রস্তাব দিয়ে ভক্তদের সঙ্গে খুনসুটিতে মাতলেন অভিনেত্রী।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
Custom Software, SaaS, Automation and Technical SEO - Mehedi Hasan

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য