রবিবার, মে ১৭, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
বিনোদনবিয়ের পরই অশান্তি, স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিনেত্রী সুবাহর

বিয়ের পরই অশান্তি, স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিনেত্রী সুবাহর

অভিনেত্রী ও মডেল শাহ হুমায়রা সুবাহর ব্যক্তিগত জীবন আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসার কিছুদিনের মধ্যেই এবার স্বামীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার (১৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে মানসিক নির্যাতন, একাধিক সম্পর্ক এবং চাপের অভিযোগ করেন এই অভিনেত্রী।পোস্টে সুবাহ জানান, বিয়ের পর থেকেই তিনি মানসিক অস্বস্তি ও চাপে আছেন। তার দাবি, স্বামী হাসান এখনো একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন এবং বিভিন্নভাবে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন।’

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, স্বামীর আগেও একটি বিয়ে হয়েছিল, যা বিচ্ছেদে শেষ হয়। সুবাহর ধারণা, একই ধরনের আচরণ ও সম্পর্কের জটিলতার কারণেই আগের সংসার টেকেনি। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাকে ভয়ভীতি, মানসিক চাপ এবং অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’

সুবাহ বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে করেছিলেন তিনি। তবে বাস্তবে সেই সম্পর্ক তার জন্য কষ্ট ও মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীত নিয়ে অপমান, অন্য নারীদের সঙ্গে যোগাযোগ এবং নানা আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।’

অভিনেত্রীর দাবি, বিয়ের খবর প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাকে এমনভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে যেন তিনিই সম্পর্ক থেকে সরে দাঁড়ান।

ফেসবুক পোস্টে সুবাহ আরও জানান, তার কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং সময়মতো সেগুলো প্রকাশ করবেন। একই সঙ্গে নিজের মানসিক কষ্টের কথা তুলে ধরে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।এদিকে সুবাহর এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে এ বিষয়ে তার স্বামীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য