সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিশেকৃবিতে ছাত্রলীগের নতুন কমিটি,সভাপতি রনি-সম্পাদক পরশ

শেকৃবিতে ছাত্রলীগের নতুন কমিটি,সভাপতি রনি-সম্পাদক পরশ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।’

ঘোষিত কমিটিতে গৌতম দাস রনিকে সভাপতি এবং জামিউল আলম পরশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ ২৪ সদস্যের তালিকা প্রকাশ করা হয়।’

এদিকে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।’

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য