ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৬ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত/অপারেশন) বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।
রবিবার (১৯ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো.আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বদলিকৃতরা হলেন- গেন্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ নাজমুল হক খানকে পরিদর্শক (তদন্ত) দারুস সালাম থানা, ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত)মো আশরাফ হোসেনকে পরিদর্শক (তদন্ত) গেন্ডারিয়া থানা, ডিএমপির লাইনওয়ার পরিদর্শক মোঃ হিরু মিয়াকে পরিদর্শক (তদন্ত)ওয়ারী থানা, তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো আশিক ইকবালকে পরিদর্শক (তদন্ত) রমনা থানা, ডিএমপির লাইনওয়ার পুলিশ পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম তপনকে পরিদর্শক (তদন্ত) তেজগাঁও থানা,ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের পরিদর্শক মো আবদুল্ল্যাহ্ আল মামুনকে পরিদর্শক (অপারেশন) তেজগাঁও শিল্পাঞ্চল থানা বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
এসসি//



