শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধতারেক রহমানের আগমনে ফুটওভার ব্রিজে ঝুলছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ব্যানার

তারেক রহমানের আগমনে ফুটওভার ব্রিজে ঝুলছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ব্যানার

রাজধানীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ব্যানার টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

রবিবার(৮ ফেব্রুয়ারি) সরজমিনে ঘুরে শ্যামলী ফুটওভার ব্রিজে এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা রয়েছে তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। ইমামুল হাসান হেলালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

স্থানীয়রা বলছেন, ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণায় আজ বিকেল পাঁচটার দিকে শ্যামলী ক্লাব মাঠে আসার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই আগমন উপলক্ষে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসীর ব্যানার লাগানো এটা খুবই দুঃখজনক। ভোটের আগে তার এই উপস্থিতি অশনি সংকেত বলে মনে করেন স্থানীয়রা। দীর্ঘদিন জেলে থাকার পর গণঅভ্যুত্থানের পর তিনি জেল থেকে বের হন। জেল থেকে বের হওয়ার পর মোহাম্মদপুরের সাদেক খান আড়তের সামনে জোড়া খুনের মামলার আসামি তিনি।

স্থানীয়রা আরও জানান, শীর্ষ সন্ত্রাসী এই পিচ্চি হেলাল জেল থেকে বের হওয়ার পরে প্রকাশ্যে আসেন না। মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় তার রয়েছে অপরাধ সাম্রাজ্য। আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে খুঁজেও পাচ্ছে না। নির্বাচন ঘিরে তার উপস্থিতি ববি হাজ্জাজের নির্বাচনে প্রভাব পড়বে বলে মনে করেন স্থানীয়রা।

গোয়েন্দা সূত্রে জানা যায়, নির্বাচন উপলক্ষে শীর্ষ সন্ত্রাসীরা আবার মাথা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। সারা দেশে এসব শীর্ষ সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান চললেও মোহাম্মদপুরের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।এরই মধ্যে যৌথ বাহিনীর হাতে অনেক শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন।

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য