শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
সারাদেশমধ্যরাতে রণক্ষেত্র সিলেট, পুলিশসহ আহত অন্তত-১৫

মধ্যরাতে রণক্ষেত্র সিলেট, পুলিশসহ আহত অন্তত-১৫

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় পুলিশসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এই ঘটনা ঘটেছে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুল হাবীব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুকি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও, চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।’

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য