রাজধানীর গুলশানের লিংক রোডে চেকপোস্ট বসিয়ে দুটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ সোহেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর আরেক যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
রবিবার দিবাগত রাত একটা দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো রাকিবুল হাসান।’
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গুলশানে একটি বিদেশি পিস্তলসহ একটি মোটরসাইকেল আসছে। তারই ধারাবাহিকতায় আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের,এসআই সাইদুল ও এএস আই সুমনসহ রাত পৌনে ১২ টায় বাড্ডা গুলশান লিংক রোডে একটি চেকপোস্ট বসাই। এরপর ওই মোটরসাইকেলটিকে সিগন্যাল দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় সোহেল নামে এক যুবককে আটক করি। আটকের পর তার কোমর থেকে দুটি ইউএস এর তৈরি পিস্তল দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্য আরেকজন মোটরসাইকেল চালক সে পালিয়ে যায়।’
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেল মদ্যপ অবস্থায় ছিল।আমরা তাকে হাসপাতালে পাঠিয়েছি। এ অস্ত্র কোথা থেকে আসলে এবং কোথায় যাচ্ছিল সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো বলে জানান তিনি।’
এসসি//



