শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়বিএনপি নেতা রিজভীর পায়ে সালাম: সার্জেন্ট আরিফুল ইসলাম ক্লোজড

বিএনপি নেতা রিজভীর পায়ে সালাম: সার্জেন্ট আরিফুল ইসলাম ক্লোজড

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেয় ডিএমপি।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়।

প্রত্যাহারের আগে সার্জেন্ট মো. আরিফুল ইসলাম ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত ছিলেন।

আদেশে বলা হয়েছে,
‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

প্রত্যাহার নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস জানান, “সার্জেন্ট আরিফুলকে মিরপুর থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।”

এর আগে দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি কর্মসূচি শেষে গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ধরে সালাম করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, একটি রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি পুলিশের এমন আচরণ কতটা শৃঙ্খলাবিরোধী। ঘটনার পরই ডিএমপি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য