শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধকব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই চাঁদাবাজি করতে গিয়ে আটক

কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই চাঁদাবাজি করতে গিয়ে আটক

রাজধানীর মোহাম্মদপুরের দুর্ধর্ষ কিশোর গ্যাং কব্জি কাটা গ্রুপের প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হাজী জয়নাল আবেদীন কাঁচা বাজারে চাঁদাবাজি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। 

তিনি বলেন, ঢাকা উদ্যান থেকে কব্জি কাটা গ্রুপের  প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।’ 

চাঁদাবাজির বিষয়ে হাজী জয়নাল আবেদীন বাজারের নিরাপত্তা ইনচার্জ আব্দুর রশিদ বলেন, কয়েকদিন  আগে বাজারের স্বর্ণের দোকান ও মাংসের দোকান ফোন দিয়ে চাঁদা দাবি করেছে। আজ বিকেলে দেলোয়ারের নেতৃত্বে ৪ থেকে ৫ জন অস্ত্র হাতে আবারও বাজারে আসে। বাজারের সামনে রাখা গাড়িতে চাঁদা দাবি করে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, কব্জি কাটা গ্রুপের আনোয়ারসহ কয়েকজন সদস্য বিল্লাল হত্যা  মামলায় গ্রেপ্তার হয়। এই কব্জি কাটা আনোয়ার এর বিরুদ্ধে আদাবর মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।এতে কিছুটা থমকে যায় বাহিনীর কার্যক্রম। কিন্তু তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও বোন মাসুমার হাতে আবারও সক্রিয় দুর্ধর্ষ কিশোর গ্যাং। মোহাম্মদপুরে আনোয়ারের ভাই-বোন প্রভাব খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল,চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করছে।’

জানা গেছে, আনোয়ার জেলে থাকায় কব্জি কাটা গ্রুপের হয়ে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করছে তার ছোট ভাই দেলোয়ার বয়াতি ও মাসুমা।চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের টাকায় কব্জি কাটা আনোয়ারের জামিনের ব্যবস্থার চেষ্টা করছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য