শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজধানীরায়েরবাজারে সেনা অভিযানে কিশোর গ্যাং “পাটালি গ্রুপ”-এর ১০ সদস্য আটক

রায়েরবাজারে সেনা অভিযানে কিশোর গ্যাং “পাটালি গ্রুপ”-এর ১০ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং “পাটালি গ্রুপ”-এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯ টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন-গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২),শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০) ও আকতার (২০)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটালি গ্রুপ”-এর কয়েকজন সদস্য রায়েরবাজার এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতিকারী খালের মধ্যে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, “পাটালি গ্রুপ”-এর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।”

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে কয়েকজন এলাকাবাসী ফোন করে ‘পাটালি গ্রুপ’-এর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন পূর্বে গ্রেপ্তার হয়েছিল কিন্তু পরে জামিনে মুক্তি পেয়েছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনিগত প্রক্রিয়ার জন্য তাদের সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য