জিয়াউর রহমান সরকারের সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে ও বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দলবদলের খবর ছড়িয়ে পড়ে।’
রাজনৈতিক মহলে আলোচনা, আওয়ামী লীগের এই কঠিন সময়ে একজন সাবেক বিএনপি নেতার দলবদল রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে।
অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
কেন আওয়ামী লীগে যোগ দিলেন?
এমন প্রশ্নে ফয়জুল করিম বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর মানুষ রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেই সংস্কারের নামে কিছু মানুষ সম্পদ ভোগ করছে, স্বাধীনতাবিরোধী শক্তিকে পুনরায় ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে।
আমি মনে করি, শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তাই আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।”
তবে কীভাবে বা কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন— সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ফয়জুল করিম।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ফয়জুল করিমের এখন বিএনপিতে কোনো পদ নেই। তাছাড়া তার মানসিক অবস্থাও স্বাভাবিক নয়। ফলে তার আওয়ামী লীগে যোগদানের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।’
এসসি//



