শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
খেলামনোয়ার হাসানের উদ্বোধনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

মনোয়ার হাসানের উদ্বোধনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো শর্টপিচ ডে–নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

রবিবার (১৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুর চাঁদের হাট খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় ফেরোসিয়া টাইগার্স দল চ্যাম্পিয়ন হয় এবং টাইগার্স ফর এভার দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আরাফাত রহমান কোকো যুব ক্রীড়া সংঘ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হাসান জীবন।খেলা শেষে বিজয়ীদের মধ্যে নগদ অর্থ মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মনোয়ার হাসান জীবন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • জামাল উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক, ১০০ নং ওয়ার্ড বিএনপি, আদাবর থানা
  • বাদল বাবু, সভাপতি, আদাবর থানা শ্রমিকদল
  • নজরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক, আদাবর থানা শ্রমিকদল
  • কাজি আনিসুর রহমান নান্নু, সিনিয়র সহ-সভাপতি, ১০০ নং ওয়ার্ড বিএনপি, আদাবর থানা
  • জামাল হোনেন, সভাপতি, জহুরি মহল্লা ইউনিট বিএনপি, ২০ নং ওয়ার্ড

স্থানীয় তরুণদের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দলীয় চেতনা জাগ্রত হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য