শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অর্থনীতিহ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ, অনলাইনে সাইবার হুমকি

হ্যাকারদের কবলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ, অনলাইনে সাইবার হুমকি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এ ঘটনায় পেজের প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করে হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করেছে একটি হ্যাকার গ্রুপ।'

শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫ টা ৪২ মিনিটে হ্যাকাররা নিজেদের দাবি প্রকাশ করে একটি পোস্ট দেয়। সেখানে জানানো হয়, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নাম উল্লেখ করা হয়।’

এদিন সকালে দেখা যায়, পেজের নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ছবি ও কাভার ফটো হ্যাকার গ্রুপের প্রতীকে বদলে ফেলা হয়েছে।

হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি বলেন, “আজ ভোরে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।”

এ ঘটনায় গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে জানিয়েছেন, হ্যাকের সময় ব্যাংকের পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা কেবল ব্যাংকের ভাবমূর্তির ওপর আঘাত নয়, গ্রাহকদের আস্থা ক্ষুণ্ন করারও চেষ্টা। দ্রুত ফেসবুক কর্তৃপক্ষ ও সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য