যুবদল নেতা শামীম হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল আলম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তিনি জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হন।
এর আগে গত ১৯ জুন ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম আদালতে আবেদন জানান যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শামসুল আলমকে কারাগারে রাখা হোক। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই নির্দেশ দেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। মামলার এজাহারে বলা হয়, মহাসমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন।’
পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর নিহত শামীমের ঘটনায় রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই শামসুল আলমের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়।’
দীর্ঘ শুনানি ও তদন্ত কার্যক্রমের পর বৃহস্পতিবার আদালত তাকে জামিন মঞ্জুর করেন। ফলে দুই মাস কারাভোগের পর কারামুক্ত হলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।’
এসসি//



