শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
চাকরিপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে সহকারী পরিচালক পদে চাকরির সুযোগ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI) জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ২০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৫
  • আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫

পদ ও বেতন

  • পদবী: সহকারী পরিচালক (এডি)
  • পদ সংখ্যা: উল্লেখ নেই (রাজস্ব খাতভুক্ত)
  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা
  • দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি, অথবা
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা

  • প্রার্থীর বয়স ২০ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
  • বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অতিরিক্ত শর্তাবলি

  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র জমা দিতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান প্রযোজ্য হবে।

আবেদন করার নিয়ম

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফরম পূরণ, আবেদন ফি জমা এবং পরীক্ষার নিয়মাবলী পাওয়া যাবে নিম্নলিখিত ওয়েবসাইটগুলোতে:

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য