শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকগাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত,আহত ৩

গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত,আহত ৩

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভয়াবহ বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানায়, নিহতরা হলেন—

  • মেজর ওমরি চাই বেন মোসে (কোম্পানি কমান্ডার)
  • লেফটেনেন্ট ইরান সেলাম
  • লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক
  • লেফটেনেন্ট রোন আরিলি

তারা সবাই ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহত তিন ক্যাডেটকে মরণোত্তর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।’

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এর পেছনে দুটি হামভি গাড়ি চলছিল। এর মধ্যে একটি হামভি রাস্তার পাশে চলে গেলে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়

বিস্ফোরণে ঘটনাস্থলেই চার সেনা নিহত হন এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইডিএফ।’

যদিও ইসরায়েল এর আগে দাবি করেছিল যে রাফা থেকে হামাস যোদ্ধাদের হটিয়ে দেওয়া হয়েছে, তবুও এই বিস্ফোরণে তাদের উপস্থিতি স্পষ্ট হলো। ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা, রাফার জেনিনা এলাকায় এখনও কয়েক ডজন হামাস যোদ্ধা সক্রিয় রয়েছে।’

আইডিএফ জানিয়েছে, ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, কীভাবে সেটি সক্রিয় করা হয়েছে এবং কখন পুঁতে রাখা হয়েছিল—এসব নিয়ে তদন্ত চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য