শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধআদাবরে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, সেনাবাহিনীর অভিযানে ৩ জন গ্রেপ্তার

আদাবরে বাসায় ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, সেনাবাহিনীর অভিযানে ৩ জন গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার বালুর মাঠ এলাকায় বাসায় ঢুকে রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার বিকেলে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সকালবেলা বালুমাঠ এলাকায় একটি হত্যাকাণ্ডের খবর পায় সেনাবাহিনী। এই ঘটনায় জড়িতদের ধরতে মোহাম্মদপুর এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করা হয়। এরপর বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে জানা যায়, এলেক্স সবুজ, মনির ও ইমন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।পরে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনায় জড়িত ইমন ওরফে ভাইগ্না ইমন ওরফে দাঁত ভাঙা ইমন তার দুই সহযোগী ইব্রাহিম ও আলামিনকে দুইটি সামুরাইসহ গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে সবুজ ও মনির পালিয়ে যায় বিধায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাকিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত অবস্থান আছে এবং নিয়মিত অভিযান চালিয়ে তা বজায় রাখা হবে। গ্রেপ্তারকৃতদের সবাইকে আইনি কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। অভিযান চলাকালে কিছু সহযোগী বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে মঙ্গলবার ভোরে আদাবর বালুর মাঠ এলাকায় বাসায় ঢুকে রিপন ওরফে নিপুকে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকাল পৌনে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য