শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
বিনোদনশাড়ির গ্ল্যামার লুকে সামাজিক মাধ্যমে ভাইরাল রোজা আহমেদ

শাড়ির গ্ল্যামার লুকে সামাজিক মাধ্যমে ভাইরাল রোজা আহমেদ

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ আবারও আলোচনায় নিজের স্টাইলিশ লুক নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে বরাবরের মতো এবারও ভক্তদের জন্য ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। রঙিন শাড়িতে তার নতুন ছবিগুলো প্রকাশ হতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।'

রোজাকে এর আগেও ওয়েস্টার্ন পোশাক, গাউন কিংবা সালোয়ারে দেখা গেছে। শাড়িতে প্রথম ধরা দিয়েছিলেন বিয়ের সময়। তবে এবার হলুদাভ রঙের একটি শিফন শাড়িতে ধরা দিলেন সম্পূর্ণ ভিন্ন স্টাইলে।”

শাড়িটির মূল জমিনে রয়েছে হালকা হলুদ, যার সঙ্গে গোলাপি ও শৈল্পিক ডিজাইন যুক্ত হয়েছে। এর সঙ্গে মিলিয়ে পরেছেন উজ্জ্বল হলুদ রঙের ভি-নেক ব্লাউজ। সাজে রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া— স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক আর খোলা চুলে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে।’

রবিবার রাতে প্রকাশিত দুটি ছবিতে একটিতে দেখা যায়— এক হাত চুলে দিয়ে আনমনা ভঙ্গিতে রোজা, আরেকটিতে মৃদু হাসিতে পাশের দিকে তাকিয়ে আছেন। ভক্তরা মুহূর্তেই ছবিগুলো শেয়ার করতে শুরু করেন। মন্তব্যঘরে ভক্তরা লিখেছেন— “সত্যিকারের সৌন্দর্য”, “পরীর মতো লাগছে” ইত্যাদি। অনেকেই তার রঙিন শাড়িরও বিশেষ প্রশংসা করেছেন।

চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই রোজা আহমেদ আলোচনায় আসেন। শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত ও শিক্ষাগত অর্জনের কারণেও তিনি সমানভাবে প্রশংসিত।

তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করেছেন। কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন নিজের উদ্যোগ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। তার এই প্রতিষ্ঠান স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য