শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনানারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবা-মায়ের পর না ফেরার দেশে মেয়ে মুন্নি

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: বাবা-মায়ের পর না ফেরার দেশে মেয়ে মুন্নি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় একে একে ঝরে গেল একই পরিবারের তিন প্রাণ।এবার বাবা-মায়ের পর এবার মারা গেল কিশোরী মেয়ে মুন্নি চৌধুরী (১৪)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে আমাদের হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় মুন্নি চৌধুরীর মৃত্যু হয়।তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত শনিবার ও রবিবার মুন্নির বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাদের বাড়ী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় পরিবারের সাথে থাকতো।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক শিল্পাঞ্চলের কাচপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন— মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী ও তাদের তিন মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) এবং মৌরি (৬)।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য