শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধরামপুরায় অ্যাপার্টমেন্টে কলেজ শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা

রামপুরায় অ্যাপার্টমেন্টে কলেজ শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা

রাজধানীর পূর্ব রামপুরার আয়েশা প্যালেস নামের একটি অ্যাপার্টমেন্টে সিদ্ধেশ্বরী কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ২৪ বছর। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।”

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল আলী রাজি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেদী হাসান মাহিম নামের এক যুবক ওই শিক্ষার্থীকে পূর্ব রামপুরার আয়েশা প্যালেস অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।”

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার সকালে থানায় এসে মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত মেহেদী হাসান মাহিম বর্তমানে পলাতক রয়েছেন।’

এসআই আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি নারায়ণগঞ্জে। বর্তমানে তিনি থাকেন গ্রীন রোড এলাকায়।তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তার সঙ্গে অভিযুক্ত মাহিমের প্রেমের সম্পর্ক ছিল। ওই শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, এর আগেও একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করায় তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।’

এ ঘটনায় তদন্ত শুরু করেছে রামপুরা থানা পুলিশ। অভিযুক্ত মেহেদী হাসান মাহিমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানানো হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য