শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিমোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান-সম্পাদক অপু বহিষ্কার

মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান-সম্পাদক অপু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপি মোহাম্মদপুর থানাধীন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম অপুকে বহিষ্কার করেছে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও, পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের কাছ থেকে দোয়া নিচ্ছেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সভাপতি মান্নান হোসেন শাহীন।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে তারা বিএনপির সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হলেন।

৩৩ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বহিষ্কারাদেশ।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত ও চাঁদাবাজির অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহিন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য