টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) কর্মরত পুলিশ পরিদর্শক ও ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।’
পুলিশ সূত্রে জানা গেছে,সম্প্রতি ঢাকার একটি আদালতে তার বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি শেষে আদালত আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তাতারি পরোয়ানা জারি করে।’
পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ গণমাধ্যমকে জানান, “ওয়ারেন্ট আসার পর নিয়ম অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।” তবে মামলার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।’
জানা গেছে, আমিনুল ইসলাম গত ৫ আগস্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক পদে যোগদান করেন। বর্তমানে মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে টাঙ্গাইলের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
এসসি//



