শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
বিনোদন“৪৪ বছরেও আমি হট”– স্বস্তিকা মুখোপাধ্যায়

“৪৪ বছরেও আমি হট”– স্বস্তিকা মুখোপাধ্যায়

বয়স নিয়ে কটাক্ষ প্রায় নিত্যদিনের ঘটনা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়-এর জীবনে। তবে তিনি যে প্রতিবারই ট্রলকারীদের জবাব দিতে পিছপা হন না, তা আবারও প্রমাণ করলেন।

সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছিলেন— “৪৪ বছর বয়সেও আমি ভীষণ হট। জেঠু মার্কা কিছু লোকজন এসে বলে, আমার বয়স হয়ে গেছে। কিন্তু যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জই থাকে।”

এরপর আরও লিখেন, “কাল একটা দারুণ রিল পোস্ট করেছিলাম। তাতে একজন আমাকে জোকার বলল। আমি এখন আর ওদের ট্রলকারী বলে সম্মান দিই না। এগুলো আমার কাছে খোরাক। My stress buster. এগুলো না থাকলে এত মজা কোথায় পাব!”

কটাক্ষের পাল্টা জবাব

একজন নেটিজেন, ধর্মেন্দ্র মণ্ডল, তার ছবিতে কমেন্ট করে লেখেন—
“অনেক বয়স হয়ে গেছে। অন্তত ভগবানের সংকীর্তন করো। ভগবান সবই দেখছেন।”

এর জবাবে স্বস্তিকা নিজের পোস্টে লেখেন—
“এই যে ধর্মেন্দ্র বাবু, আমাকে অলরেডি কেওড়াতলা পাঠিয়ে দিয়েছেন। মানে আমি অন দ্য ওয়ে। রাসবিহারীতে আটকে আছি। ৪০ হয়ে গেছে মানেই তো নারীদের ডাক এসে গেছে ওপার থেকে!”

তিনি আরও যোগ করেন—
“কিন্তু এই শেষ সময় আমি কীভাবে শান্তি পাব সেটা এই ধর্মেন্দ্র বাবু ঠিক করে দেবেন। ভগবানের সঙ্গে ওনার সরাসরি যোগাযোগ আছে। কাল যদি আমি মরে যাই, ধরে নেব আমার মৃত্যুর ষড়যন্ত্র ভগবানের সঙ্গে উনিই করেছেন।”

অনুরাগীদের প্রতিক্রিয়া

অভিনেত্রীর পোস্টে ভক্তরা মজার ছলে কমেন্ট করে জানিয়েছেন, স্বস্তিকার এ ধরনের জবাবগুলো আসলেই “এন্টারটেইনমেন্টের নতুন মাত্রা”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য