শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ছাত্রদলের ৬ নেতা আজীবন বহিষ্কার

ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ছাত্রদলের ৬ নেতা আজীবন বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের আরও ৬ নেতাকে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন—

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে প্রার্থী অছিকুর রহমান জয় (যুগ্ম আহ্বায়ক)

একই হলের সদস্য পদে প্রার্থী নাহিন নিয়াজ মাহি (আহ্বায়ক সদস্য)

মাস্টারদা সূর্যসেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে সাব্বির আহমেদ সোহান (আহ্বায়ক সদস্য)

ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে জেভিয়ার হাসান (হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য)

ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে সোহানুর রহমান সোহাগ (সাবেক দপ্তর সম্পাদক)

ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে মো. সিফাতুল ইসলাম (অমর একুশে হল শাখার যুগ্ম আহ্বায়ক)

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য