শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
আন্তর্জাতিকইসরায়েলের রামন বিমানবন্দরে হুতি ড্রোন হামলা,আকাশসীমা বন্ধ

ইসরায়েলের রামন বিমানবন্দরে হুতি ড্রোন হামলা,আকাশসীমা বন্ধ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের রামন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ড্রোন আঘাত হেনেছে। এর ফলে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ড্রোনটি লোহিত সাগরের তীরবর্তী রামন বিমানবন্দরে আঘাত হানে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা চলছে।’

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে আসা ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থার নজরে না আসায় বিষয়টি তদন্তাধীন। সাধারণত ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বাজে, তবে এবার সেটি কার্যকর হয়নি বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।’

এ হামলায় দুজন সামান্য আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

হুতিরা ইরান-সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। তারা দাবি করে, এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে করা হচ্ছে। দুই সপ্তাহ আগে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন। এরপর থেকেই হুতিদের পাল্টা হামলা বেড়েছে।

এর আগে মে মাসেও ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে একটি হুতি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যাতে চারজন সামান্য আহত হন। ওই ঘটনার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা মাসের পর মাস ইসরায়েলগামী ফ্লাইট বাতিল করে দেয়।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য