ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়।
ডিএমপি হেডকোয়াটার্স সূত্র জানায়, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক গোলাম মর্তুজা। তিনি গেন্ডারিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যদিকে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লাইনওআর শাখার কর্মকর্তা এম এ রউফ খান। তিনি ওয়ারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, লাইনওআর শাখার আরেক কর্মকর্তা রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
এসসি//



