শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
ঘটনা-দুর্ঘটনাহানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত-২

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত-২

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সিএনজি চালক শহিদুল (৫০) এবং দোকানকর্মী ইমরান (৪৮)। আহত হয়েছেন রফিক (৫০)।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টারের সদস্য পবিত্র জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করি। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য