শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়আরও ৩০ অবৈধ বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠানো যুক্তরাষ্ট্র

আরও ৩০ অবৈধ বাংলাদেশী অভিবাসীকে ফেরত পাঠানো যুক্তরাষ্ট্র

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশিদের বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফেরত আসা কেউই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

সরকারি সূত্রে জানা গেছে, এর আগে আরও দুই দফায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছিল। তিন দফায় এখন পর্যন্ত মোট ১৮৭ বাংলাদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে পাঠানো হলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেন। এর অংশ হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য ফেরত পাঠানোর ঝুঁকি আরও বাড়ছে। তাই নতুন করে কেউ যেন ভিসার মেয়াদ শেষে অবস্থান না করেন, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য