শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়মাঠপর্যায়ে তদন্তে গতি আনতে পুলিশকে দেওয়া হবে সুদমুক্ত ঋণে মোটরসাইকেল

মাঠপর্যায়ে তদন্তে গতি আনতে পুলিশকে দেওয়া হবে সুদমুক্ত ঋণে মোটরসাইকেল

ঘটনাস্থলে দ্রুত উপস্থিতি, আসামি গ্রেপ্তার ও মামলার তদন্তের গতি বাড়াতে পুলিশ সদস্যদের জন্য আসছে সুদমুক্ত ঋণে মোটরসাইকেল সুবিধা। এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তারা সর্বোচ্চ ১৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল কেনার জন্য এই ঋণ নিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সোনালী ব্যাংক ৯ শতাংশ সরল সুদে ৬০০ কোটি টাকা ঋণ দেবে কমিউনিটি ব্যাংককে। পরে সেই অর্থ থেকেই কমিউনিটি ব্যাংক এসআই ও এএসআইদের সুদমুক্ত ঋণ দেবে। ঋণগ্রহীতাদের ৬০ মাসে (৫ বছরে) কিস্তিতে টাকা পরিশোধ করতে হবে এবং তা তাদের বেতন থেকেই কেটে নেওয়া হবে। ঋণের সুদ সরকার বহন করবে।’

মাসিক ভাতা ও রক্ষণাবেক্ষণ সুবিধা

এই ঋণে কেনা মোটরসাইকেলের প্রথম পাঁচ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা এবং পরবর্তী সময়ে প্রতি মাসে ৭ হাজার টাকা জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রতি বছর এই খাতে বরাদ্দ বাড়ানো হবে।

কারা এই সুবিধা পাবেন

  • চাকরিতে যোগদানের দুই বছর পর থেকে এসআই ও এএসআইরা ঋণ নিতে পারবেন।
  • অবসরের কমপক্ষে সাত বছর আগে পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
  • বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত এলাকার পুলিশ সদস্যদের।

প্রস্তাবনা ও সিদ্ধান্ত

গত ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, মামলার তদন্ত পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব হলেও যানবাহনের অভাবে মাঠপর্যায়ে অনেক সময় তদন্ত কার্যক্রম বিলম্বিত হয়। এই ঋণ সুবিধা বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি বাড়বে এবং জনসেবার মান উন্নত হবে।

সভায় আরও বলা হয়, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মোটরসাইকেল পুলিশের অনুকূলে বন্ধক রাখতে হবে। চাকরি শেষ হওয়ার আগে ঋণ শোধ না করলে বকেয়া টাকা পেনশন ও গ্রাচুইটি থেকে কেটে নেওয়া হবে। তবে ঋণ শোধ হলেও চাকরির মেয়াদে মোটরসাইকেল সরকারি কাজে ব্যবহার করতে হবে।’

এর আগে গত জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় সুদমুক্ত অগ্রিম সুবিধা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। তবে সেটি নাকচ করা হয়। এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় নতুন করে প্রস্তাব করা হয়েছে এবং সোনালী ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতাও সম্পন্ন হয়েছে।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য