শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একত্রিত, প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একত্রিত, প্রজ্ঞাপন জারি

আট বছরের বিভাজনের পর পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একত্রিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসুরক্ষা সেবা বিভাগ কে একত্র করে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দুই বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ বিবেচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একত্রীকরণের নির্দেশ দিয়েছেন।”

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করা হয়। তখন জননিরাপত্তা বিভাগের অধীনে রাখা হয় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।”

বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভাগ এক করার বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে সিনিয়র সচিব নাসিমুল গনি জননিরাপত্তা বিভাগের পাশাপাশি সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্বও পালন করছেন।”

উল্লেখ্য, এই পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য