রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিব (২০) চাপাতিসহ গ্রেপ্তার হয়েছে।'
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার কাটাসুর রহিম ব্যাপারী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম।”
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁন গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় হাতেনাতে মানিক ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।”
চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিকের বিরুদ্ধে ৮টি দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে এবং রাজিবের বিরুদ্ধে রয়েছে ২টি মামলা।”

গ্রেপ্তার আসামিদের পরিচয়
পুলিশ জানায়, গ্রেপ্তার মানিক শরীয়তপুর জেলার রামুডা থানার চর মারগাঁও গ্রামের সালামের ছেলে। বর্তমানে সে মোহাম্মদপুর রায়েরবাজার পুলপাড় এলাকায় বসবাস করছিল।
অন্যদিকে রাজিব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের কুদ্দুসের ছেলে। বর্তমানে সে মোহাম্মদপুরের রহিম ব্যাপারীর ঘাট এলাকায় বসবাস করছিল।
আগেও গ্রেপ্তার হয়েছিল কালাচান
এর আগে গত ২১ আগস্ট রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে চাঁন গ্রুপের প্রধান সোহেল ওরফে চাঁন ওরফে কালাচান (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকেও ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।”
মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল এই চাঁন গ্রুপ। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছে স্থানীয়রা।”
এসসি//



