অনেকেই আছেন যাদের হাত বা পায়ের তালু প্রায়ই ঘামে। কেউ পরীক্ষার সময়, কেউ লিখতে বসলে হঠাৎ টের পান হাত ভিজে যাচ্ছে ঘামে। অনেকের আবার পায়ের তালুও একইভাবে ঘেমে যায়। আশ্চর্যের বিষয় হলো, এটি শুধু গরমের সময় নয়, শীতকালেও ঘটে। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে—এটা কি কোনো অসুস্থতার লক্ষণ?
এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মারুফা মোস্তারী।
হাত-পা ঘামে কেন?
ডা. মারুফার মতে, হাত-পা ঘামার পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন:
- শরীরে ভিটামিনের ঘাটতি
- থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা
যদি শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়, তাহলে হাত-পায়ের তালু বেশি ঘামতে পারে।
কী লক্ষণ দেখলে সচেতন হবেন?
শুধু হাত-পা ঘামলেই যে থাইরয়েড সমস্যা আছে, তা নয়। তবে এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা দিলে গুরুত্বের সঙ্গে নিতে হবে। যেমন:
- হঠাৎ ওজন কমে যাওয়া
- ক্ষুধা বেড়ে যাওয়া
- বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া
এসব উপসর্গ থাকলে এটি থাইরয়েডের সমস্যার ইঙ্গিত হতে পারে।
করণীয় কী?
যদি নিয়মিত হাত-পায়ের তালু ঘামে এবং এর সঙ্গে অন্য উপসর্গও দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজনে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আসল কারণ খুঁজে বের করতে হবে। এরপর অনুযায়ী চিকিৎসা নিলে সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বিশেষজ্ঞের পরামর্শ হলো: উপসর্গকে ছোট করে দেখবেন না। নিয়মিত হাত-পা ঘামলে এটি শরীরের হরমোন বা ভিটামিন–সম্পর্কিত বড় সমস্যার ইঙ্গিতও হতে পারে।
সূত্র: মিডিয়াম
এসসি//



