শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে গিয়ে প্রথমে তার সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। পরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর আগে রোববার সেনাপ্রধান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।”

চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান

এর আগে ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাবাহিনী প্রধান। দীর্ঘ সফর শেষে বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা, কৌশলগত সম্পর্ক জোরদার, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশের সামরিক শিল্পের উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।”

এদিকে রোববার দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, ”জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য