শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিনির্বাচন সময়মতোই হবে, বিকল্প ভাবনা বিপজ্জনক—প্রধান উপদেষ্টা

নির্বাচন সময়মতোই হবে, বিকল্প ভাবনা বিপজ্জনক—প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের বিকল্প কোনো চিন্তা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে। তিনি উল্লেখ করেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং তা হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এর আগে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।’

নির্ধারিত সময়ে নির্বাচন

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।”

তিনি আরও জানান, বৈঠকের মধ্যে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেছেন।

পূজা ঘিরে স্থিতিশীলতা নিশ্চিত

আসন্ন দুর্গাপূজা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গেও প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন। প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন, যাতে পূজার সময় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।”

জাতীয় পার্টি প্রসঙ্গ

জাতীয় পার্টিকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নে শফিকুল আলম বলেন, “এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।”

প্রতিশ্রুতি ও বার্তা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বার্তা ছিল পরিষ্কার—বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির স্থিতিশীলতার জন্য অবাধ ও সময়োপযোগী নির্বাচন অপরিহার্য। তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনমুখী পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানান।’

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য