গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে নুরুল হক নুরের শারীরিক অবস্থার আপডেট জানতে তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নুরের ওপর হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি তার দ্রুত চিকিৎসা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।’
তিনি আরও জানান, খালেদা জিয়া নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক সহিংসতা ও এ ধরনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির সময় হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসসি//



