শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়হাইওয়ে পুলিশ থেকে ডিএমপির গোয়েন্দা শাখায় শফিকুল ইসলাম

হাইওয়ে পুলিশ থেকে ডিএমপির গোয়েন্দা শাখায় শফিকুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নতুন প্রধান পেল। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে ডিবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।”

সাড়ে চার মাস ধরে শূন্য ছিল ডিবি প্রধানের পদ

ডিবির প্রধানের পদটি দীর্ঘ সাড়ে চার মাস ধরে শূন্য ছিল। গত ১২ এপ্রিল তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে বদলি করা হয়। এরপর থেকে ডিবির দায়িত্ব সামলাচ্ছিলেন একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তা।

শফিকুল ইসলামের কর্মজীবন ও অভিজ্ঞতা

শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা। সম্প্রতি তিনি হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর পুলিশ বাহিনীতে যোগ দিয়ে ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।”

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য