শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়জঙ্গিসহ ৭০০ আসামি পলাতক,লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

জঙ্গিসহ ৭০০ আসামি পলাতক,লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

বাংলাদেশ কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন মামলার ৭০০ আসামি এখনো পলাতক রয়েছে। এদের মধ্যে জঙ্গি আসামিও অন্তর্ভুক্ত।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, “অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে জনগণের সহযোগিতা পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কারা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি বন্দিদের জন্য কারাগারে সহায়ক পরিবেশ ফিরিয়ে আনার কাজ চলছে।”

বন্দিদের চাপ মোকাবিলায় সম্প্রতি ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, মাঝে মাঝে কারাগার থেকে বন্দিরাও সরাসরি কারা মহাপরিদর্শককে ফোন করেন। এতে তাদের সমস্যাগুলো জানার সুযোগ হয় এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য