সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছেন ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা।
তাদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর। তিনি এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৫ আগস্ট) রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৫ ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
🏛️ যাদের নিয়োগ দেওয়া হয়েছে
হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২৫ জন হলেন—
- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন)
- আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম
- চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম
- আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের
- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা
- সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ
- আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম
- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর
- হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম
- বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ–এ–মাওলা সোহেল
- ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন
- সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম
- মো. লুৎফর রহমান (এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর)
- রেজাউল করিম
- সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান
- সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান
- সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম
- সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ
নিয়োগ পাওয়া এসব বিচারক শপথ গ্রহণের পর থেকে দায়িত্ব পালন করবেন।’
এসসি//



