প্রযুক্তিপ্রেমীদের বহুল প্রতীক্ষিত গুগল পিক্সেল ১০ সিরিজ অবশেষে আসছে বুধবার উন্মোচিত হলো। ‘Made by Google Event 2025’-এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে স্থানীয় সময় সকাল ১০টায় (প্যাসিফিক টাইম) ইভেন্টটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে সরাসরি দেখা যাবে ইউটিউবের ‘Made by Google’ চ্যানেলে। এ বছরের আয়োজনটি উপস্থাপনা করবেন জনপ্রিয় কমেডিয়ান জিমি ফ্যালন।
পিক্সেল ১০ সিরিজের মডেলসমূহ
গুগল এবার বাজারে আনছে মোট ৪টি মডেল:
- পিক্সেল ১০ (স্ট্যান্ডার্ড)
- পিক্সেল ১০ প্রো
- পিক্সেল ১০ প্রো এক্সএল
- পিক্সেল ১০ প্রো ফোল্ড
নতুন সিরিজের বড় আকর্ষণ হচ্ছে ডেডিকেটেড টেলিফটো লেন্স যেটি এবার বেস মডেলেও থাকছে। ক্যামেরা সেটআপে তিনটি সেন্সর যুক্ত হয়েছে। প্রতিটি ফোনেই থাকছে গুগলের নতুন চিপসেট টেনসর জি৫ প্রসেসর, যা এআই টুল জেমিনির সঙ্গে আরও গভীরভাবে কাজ করবে।
ডিসপ্লের দিক থেকে—পিক্সেল ১০ ও প্রো মডেলে থাকবে ৬.৩ ইঞ্চি স্ক্রিন, আর প্রো এক্সএল মডেলে থাকছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে।
উন্নত ফিচার ও চার্জিং
প্রো মডেলগুলোতে আসছে উন্নত ক্যামেরা, ভিডিও রেকর্ডিং এবং দ্রুত চার্জিং সুবিধা। বিশেষভাবে আলোচনায় আছে QI2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যা এটিকে প্রথম কয়েকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রাখবে যেখানে ওয়্যারলেস চার্জার, ওয়ালেট, মাউন্টসহ নানা ম্যাগনেটিক এক্সেসরিজ ব্যবহার করা যাবে।
গুগল এবার নতুন এক্সেসরিজ PixelSnap Case বাজারে আনতে পারে, যার কেন্দ্রে থাকবে একটি ম্যাগনেটিক রিং।
পিক্সেল ১০ প্রো ফোল্ড
নতুন পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনে থাকছে বড় ডিসপ্লে (৬.৪ ইঞ্চি), ছোট বেজেল, আরও শক্তিশালী হিঞ্জ এবং IP68 রেটিং (ধুলা ও পানিরোধী)। ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ৫এক্স অপটিক্যাল জুম টেলিফটো লেন্স। ব্যাটারি ব্যাকআপেও উন্নতি আসবে বলে ধারণা করা হচ্ছে।
পিক্সেল ওয়াচ ৪ ও বাডস ২এ
ইভেন্টে শুধু ফোনই নয়, আরও দুটি ওয়্যারেবল ডিভাইস উন্মোচন হতে যাচ্ছে: পিক্সেল ওয়াচ ৪ → আগের তুলনায় দীর্ঘ ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং, উন্নত স্বাস্থ্য ফিচার (যেমন রক্তে অক্সিজেন মনিটরিং)।
পিক্সেল বাডস ২এ → অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনসহ নতুন ইয়ারবাডস, আসছে চারটি রঙে: Fog Light, Hazel, Iris ও Strawberry।
রঙ ও ডিজাইন
পিক্সেল ১০ সিরিজ আসতে পারে নতুন দুই রঙে: Moonstone ও Jade। যদিও ডিজাইনে বড় পরিবর্তন থাকছে না, তবে ফিচারের দিক থেকে সিরিজটি হতে যাচ্ছে আরও শক্তিশালী।
এসসি//



