শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
স্বাস্থ্যডি-ফ্যাবের শীর্ষে আসাদুল্লাহ মিয়া আহ্বায়ক,নাজমুল হুদা সদস্যসচিব

ডি-ফ্যাবের শীর্ষে আসাদুল্লাহ মিয়া আহ্বায়ক,নাজমুল হুদা সদস্যসচিব

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত এই আহ্বায়ক কমিটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের ফার্মাসিস্ট মো. আসাদুল্লাহ মিয়াকে আহ্বায়ক এবং জাতীয় সংসদ সচিবালয়ের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের ফার্মাসিস্ট মো. নাজমুল হুদাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত আহ্বায়ক কমিটি ৪১ সদস্যের সমন্বয়ে গঠিত হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে ডি-ফ্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।’

উপদেষ্টা পরিষদে বিএনপি নেতৃবৃন্দ

ডি-ফ্যাবের উপদেষ্টা পরিষদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল) এবং “আমরা বিএনপি পরিবার”–এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।’

বিএনপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা

ডি–ফ্যাব আহ্বায়ক মো. আসাদুল্লাহ মিয়া ও সদস্যসচিব মো. নাজমুল হুদা এক যৌথ বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নবগঠিত উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, “আমরা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, ড্যাব, এম-ট্যাব এবং পেশাজীবী সকল সংগঠনসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের সাথে একযোগে অপপ্রচার রোধে আন্দোলন এবং সভা–সমাবেশে সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করছি। সকল পর্যায়ের ফার্মাসিস্ট ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।”

ডি-ফ্যাব নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের ফার্মাসিস্টদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে।”

এসএএ//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য