শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
অপরাধএনসিপি নেতা সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইসরাফিল

এনসিপি নেতা সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে এবার ‘গোপন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।
শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি সতর্কবার্তা দেন, ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পেলে সারোয়ার তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করবেন।

নীলা লাইভে বলেন, “আমি বারবার বলছি—যদি আন্তরিক ক্ষমা না পাই, তাহলে আমি তুষারের নগ্ন ভিডিও জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হবো। যারা আমাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, তারা এখনই থামুন, নইলে আমার কাছে থাকা ভিডিও আমি প্রকাশ করব।”

তিনি দাবি করেন, এসব ভিডিও নেপালে বসে সারোয়ার তুষার নিজেই তাকে পাঠিয়েছিলেন। “তখন কোথায় গিয়ে মিথ্যা অভিযোগ করবেন—আমি জানি না,” বলেন নীলা।

এর আগে একই দিনে ফেসবুকে এক পোস্টে নীলা অভিযোগ করেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকার সময় অজ্ঞান অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে। এ ঘটনাকে তিনি আইনগত জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন।

তিনি বলেন, “বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় ভুয়া নথি তৈরি ও ব্যবহারকে অপরাধ হিসেবে বলা হয়েছে। পাশাপাশি, আইসিটি আইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।”

নীলার দাবি, এই ধরনের অপরাধ শুধু তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেনি, বরং ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকারও লঙ্ঘন করেছে। তিনি অবিলম্বে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। সারোয়ার তুষার এখনো এ বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য