শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
জাতীয়রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে রাজউকের আয়-ব্যয়, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর, বরাদ্দসহ সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম এই নিরীক্ষার আওতায় আসবে।

রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর এই কাজ সম্পাদন করবে। এর আগে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কাজ পরিচালনা করতে হবে।

নিরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করতে হবে। নিরীক্ষা শুরু করার আগে গঠিত নিরীক্ষা টিমের সদস্যদের নাম, পদবি ও মোবাইল নম্বর মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, রাজউককে নিয়মিতভাবে নিরীক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখতে হবে। নিরীক্ষা তিন মাসের মধ্যে সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

এই উদ্যোগের মাধ্যমে রাজউকের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য