শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
শিক্ষাক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রদলের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, মাস্টারদা সূর্যসেন হল ও মুহসীন হলের শিক্ষার্থীরা ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে তীব্র বিক্ষোভ করেছেন। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কয়েকশ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এর আগে বিকেলে রোকেয়া হলের শিক্ষার্থীদের একটি অংশ ছাত্রদল কমিটির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা পদ পাওয়া আট শিক্ষার্থীকে অবিলম্বে হল থেকে বহিষ্কারের দাবি জানান।

রাত সাড়ে ১১টার দিকে রোকেয়া হলের প্রভোস্ট হুসনে আরা বেগমকে শিক্ষার্থীরা ৩০ মিনিটের আল্টিমেটাম দেন। তবে প্রভোস্ট বলেন, “আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। প্রক্টরদের মিটিং চলছে, সিদ্ধান্ত সেখান থেকেই আসবে। প্রয়োজনে আমি পদত্যাগ করব, কিন্তু ওই আটজনের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব না।”

এই বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন এবং রোকেয়া হলসহ অন্যান্য হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে অবস্থান নেন। রাত সোয়া ২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

বিক্ষোভকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের সরাসরি বা পরোক্ষ প্রভাব হলে দেখতে চান না এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য