শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
রাজনীতিপিটার হাস কক্সবাজারে নেই,বৈঠকের গুঞ্জন ভুয়া প্রমাণিত

পিটার হাস কক্সবাজারে নেই,বৈঠকের গুঞ্জন ভুয়া প্রমাণিত

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনের একাধিক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র।

তবে এর বিপরীতে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতার কক্সবাজার সফরকে ঘিরে শুরু হয় তুমুল রাজনৈতিক আলোচনা। বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করে, এনসিপি নেতারা কক্সবাজারে গিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠক’ করতে।

তথ্য যাচাই বলছে—বৈঠকের খবর ভিত্তিহীন
খবরে বলা হয়, কক্সবাজারের হোটেল সি পার্লে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে হোটেলটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি সাফ জানিয়ে দেন,

“পিটার হাস তো দূরের কথা, গত কয়েকদিনে আমাদের হোটেলে কোনো বিদেশি অতিথিও নেই। বৈঠকের প্রশ্নই আসে না।”

এনসিপি নেতাদের দাবি—এটি ‘মিস ইনফরমেশন’
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় বলেন,

“এটা সম্পূর্ণ গুজব। আমরা ব্যক্তিগত সফরে কক্সবাজারে এসেছি, এর বাইরে কিছু নয়।”

জানা গেছে, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক কোম্পানি Accelerate Energy-তে কৌশলগত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

৫ আগস্ট, ‘জুলাই গণ অভ্যুত্থান’-এর বর্ষপূর্তির দিনে এনসিপি নেতাদের আচমকা কক্সবাজার সফর এবং সঙ্গে সঙ্গে এমন একটি বৈঠকের গুঞ্জন রাজনৈতিকভাবে ইঙ্গিতবাহী বলে অনেকের মত। তবে ওয়াশিংটন ও কক্সবাজার—দুই দিক থেকেই তথ্য যাচাই করে দেখা যাচ্ছে, গুজবটির কোনো বাস্তব ভিত্তি নেই।

সৈয়দ আসিফ আলী //এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য